বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৯:৩৫ এএম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে দেশের বাজারে বড় ব্যবধানে কমিয়েছে সোনা ও রুপার দাম। বুধবার (৪ মার্চ) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম কমেছে ৬৪১ টাকা।
সোনার নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম): ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা, ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা,১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা।
এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২,৭৭,৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের দাম ছিল ২,৬৪,৭৭৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৬,৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,৮৫,৭৪৯ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত ৩৭ দফা সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার বাড়ানো এবং ১৩ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয় যেখানে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।
রুপার নতুন দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট: ৬,৫৩২ টাকা, ২১ ক্যারেট: ৬,২৪০ টাকা,১৮ ক্যারেট: ৫,৩৬৫ টাকা, সনাতন পদ্ধতি: ৪,০২৪ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ২২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-যোগানের প্রভাবেই মূলত স্বর্ণ ও রুপার দামে এই পরিবর্তন এসেছে।
আরটিভি/এসকে