বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০৯:০৯ এএম
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে মূল্যবান এই দুই ধাতু বিক্রি হচ্ছে নতুন নির্ধারিত দামে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হলো, ২২ ক্যারেট: ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।
বাজুস জানায়, সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।
এর আগে, ১০ মার্চ দাম সমন্বয়ের সময় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সোনার পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে, ২২ ক্যারেট: ৬ হাজার ৭০৭ টাকা,২১ ক্যারেট: ৬ হাজার ৪১৫ টাকা,১৮ ক্যারেট: ৫ হাজার ৪৮২ টাকা,সনাতন পদ্ধতি: ৪ হাজার ৮২ টাকা।
সবশেষ সমন্বয়ে প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত সোনার দাম ৪০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে।
অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল। রুপার ক্ষেত্রেও চলতি বছরে এখন পর্যন্ত ২৫ বার দাম সমন্বয় করা হয়েছে যেখানে ১৬ বার দাম বেড়েছে এবং ৯ বার কমেছে।
আরটিভি/এসকে