images

অর্থনীতি

কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৯:৫৬ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাদের রিটার্ন জমা দিতে পারবে।

রোববার (১৫ মার্চ) এনবিআরের করনীতি শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

আরও পড়ুন
Web-Image18

অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো

এনবিআরের দ্বিতীয় সচিব (করনীতি) মো. একরামুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এর ক্ষমতাবলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতার (কোম্পানি) ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করা হলো।

এর আগে, কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ১৫ মার্চ পর্যন্ত। বিভিন্ন ব্যবসায়িক খাতের পক্ষ থেকে বাধ্যতামূলক এই রিটার্ন দাখিল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় চেয়ে করা আনুষ্ঠানিক আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরটিভি/আইএম