images

অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলে মিলবে অতিরিক্ত ৯০ দিন, আবেদন করবেন যেভাবে

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১২:১৪ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে। সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের রিটার্ন দাখিলের মূল সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত থাকছে। তবে, ব্যক্তি করদাতারা যদি ৩১ মার্চের আগে লিখিতভাবে আবেদন করেন, সংশ্লিষ্ট কর কমিশনার তাদের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন।

এনবিআর জানিয়েছে, রিটার্ন দাখিলের সময় বাড়ানোর পুরো প্রক্রিয়াটি সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার জন্য একটি অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। করদাতারা এখন ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘Time Extension’ মেন্যু ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে করা আবেদনের পর সংশ্লিষ্ট কর কমিশনার তা অনুমোদন বা নামঞ্জুর করবেন। অনুমোদিত হলে করদাতা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়া রিটার্ন দাখিল করতে পারবেন।

আরও পড়ুন
SETU-MONTY

তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না : সেতুমন্ত্রী

অনলাইনে আবেদন করতে হলে করদাতার ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। যাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে বা সরাসরি লিখিতভাবে উভয় পদ্ধতিতে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

এ পর্যন্ত এনবিআর-এর ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন, আর প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন।

আরটিভি/এসকে