images

অর্থনীতি

রেশমের উন্নয়নে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ০৬:৩৮ পিএম

সরকার দেশীয় ঐতিহ্য রেশমের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাতে রেশম খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দারিদ্র‍ হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেহেতু এখাতের জনবলের অধিকাংশই গ্রামীণ দুস্থ মহিলা। এই শিল্প উন্নত করলে গ্রামীণ কর্মসংস্থান বাড়াবে। তবে এজন্য বিদেশি বিনিয়োগ আনতে হবে সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

সোমবার (৩১ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনকের নেতৃত্বে একদল প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

প্রত্যেক বাড়ির খাটের নিচে তেল লুকানো আছে: সাজ্জাদুল

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেশম খাতে জড়িত দুস্থ মহিলাদের 'ফ্যামিলি কার্ড' সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কাজ করছি। এখাতের সাথে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগী সরকার।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়ন ও বিকাশে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অধ্যাদেশে 'বাংলাদেশ রেশম বোর্ড' সৃষ্টি হয়। বর্তমানে দেশের ৩২ জেলার ৫২ উপজেলায় এর কার্যক্রম চলছে। রেশম সুতার মান আরও ভালো করা দরকার সেজন্য উন্নত গবেষণার প্রয়োজন। 

আরটিভি/এমএইচজে