images

অর্থনীতি

রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন ১০টা-১টা ৫৫ মিনিট পর্যন্ত 

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৫:৪০ পিএম

দেশের শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) থেকে শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন
BB

ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি

শনিবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই সিদ্ধান্ত নিয়েছে। 

নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

বর্তমানে সকাল ১০টায় লেনদেন শুরু হয়, তা দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

এদিকে ডিএসইর কর্মঘণ্টাও এক ঘণ্টা কমিয়ে ৪টা পর্যন্ত করা হয়েছে।

আরটিভি/এমএ