images

অর্থনীতি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ জানাল কেন্দ্রীয় ব্যাংক

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ১১:০২ পিএম

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ হাজার ৪৩০ দশমিক ০৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৬ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৩০ দশমিক ০৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮১৩ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারে।

আরও পড়ুন
Web-Image---Copy

একদিনের অভিযানে সাড়ে ৪ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

এর আগে গত ২ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

আরটিভি/এমএইচজে