images

অর্থনীতি

এপ্রিলের ১৪ দিনে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৫:৩৭ পিএম

এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১২৮ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম পৌঁছাল এক জাহাজ, ডিজেল নিয়ে আসছে দুটি 

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭৮১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৬০ শতাংশ।

এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

আরটিভি/এমএইচজে