images

অর্থনীতি

আরও ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৫:০৮ পিএম

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক আরও ৫ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার সংগ্রহ করা হয়। 

আরও পড়ুন
gov-job

সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি, নিয়োগে আসছে বড় পরিবর্তন

এর আগে বুধবার (১৫ এপ্রিল) বাজার থেকে ৭ কোটি ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি মার্কিন ডলার। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। 

আরটিভি/এমআই