বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ১০:৩৩ পিএম
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ছাড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানিয়েছেন, ১৬ এপ্রিল পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
এর আগে গত ৯ এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।
এদিকে চলতি এপ্রিলের প্রথম ১৫ দিনেই দেশে পৌনে ২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ৮০ লাখ (প্রায় ১৭৯ কোটি) মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৯২ লাখ ডলার।
আরটিভি/এসএস