images

অর্থনীতি

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৯:১০ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এ তথ্য জানিয়েছেন। 

বাংলাদেশে চলমান গণতান্ত্রিক চর্চার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের সংসদীয় কার্যক্রম যেভাবে সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা গণতন্ত্রের চর্চায় একটি ইতিবাচক দৃষ্টান্ত। 

আরও পড়ুন
Web-Image15

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশের এই অগ্রযাত্রা আন্তর্জাতিক মহলে প্রশংসনীয় এবং এটি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।বাণিজ্য সম্প্রসারণ উভয় দেশের জন্যই কল্যাণকর। এ সময় তিনি বাংলাদেশের নতুন আমদানি নীতি আদেশ সম্পর্কে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। 

এদিকে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন আমদানি নীতি আদেশ প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সেই লক্ষ্যেই বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নতুন আমদানি নীতি আদেশ নিয়ে কাজ করছে। খুব শিগগিরই ‘আমদানি নীতি আদেশ ২০২৬’-এর খসড়া প্রস্তুত হবে এবং তা ব্যবসায়ী মহলের মতামতের জন্য উন্মুক্ত করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গীলান।

আরটিভি/এআর