images

অর্থনীতি

ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক মেডিটেক্স প্রদর্শনী

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৯:২৬ পিএম

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে ৭ মে রাজধানীতে শুরু হচ্ছে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার, ফার্মাসিউটিক্যাল ও ডায়াগনস্টিক যন্ত্রপাতি সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম ২০২৬।

আগামী ৭-৯ মে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলবে প্রদর্শনী।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। 

আরও পড়ুন
LITy

অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এতে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-গ্লোবালের গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস এবং সেমস-বাংলাদেশের ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যান বিভাগের এজিএম আশরাফুল ইসলাম প্রমুখ।

স্বাস্থ্য পর্যটন এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সেবা নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান, দেশি-বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এ প্রদর্শনীগুলোতে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, সিঙ্গাপুর, তুর্কিয়ে, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, মরোক্কো, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ ১৫ টিরও অধিক দেশের ১৫০টিরও অধিক বুথ নিয়ে প্রায় ৯০টি কোম্পানি অংশগ্রহণ করবে। 

প্রদর্শনীতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে, সিএফসি এসআইবিএল রিপ্রোডাক্টিভ হেলথ ইনিশিয়েটিভ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সলিউশন, বিটিএল মেডিকেল ডিভাইস বাংলাদেশ লিমিটেড, মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড, এলাইভ হেলথকেয়ার প্রভৃতি। পাশাপাশি, প্রদর্শনীতে সংশ্লিষ্ট শিল্প সম্পর্কিত কতিপয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর