images

অর্থনীতি

দেশের রিজার্ভ নিয়ে যে তথ্য দিল কেন্দ্রীয় ব্যাংক

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১:২৭ এএম

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন বা ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৮৪ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

আরটিভি/টিআর