images

অর্থনীতি

বোনাস নিয়ে ব্যাংকারদের জন্য ‍সুখবর

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১০:৪৭ এএম

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো বছরে নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও, বিশেষ অর্জন থাকলে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-২) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বছরে ব্যাংকের উল্লেখযোগ্য কোনো সাফল্য থাকলে পরিচালনা পর্ষদ এই বোনাস অনুমোদন করতে পারবে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ব্যাংককে ওই বছরে পরিচালন মুনাফা অর্জন করতে হবে এবং আগের বছরের তুলনায় মূলধন কমে যাওয়া যাবে না। পাশাপাশি নতুন করে কোনো প্রভিশন ডেফারাল সুবিধার আবেদন করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়বে এবং একই সঙ্গে আর্থিক শৃঙ্খলাও বজায় থাকবে।

এছাড়া আগের প্রচলিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়।

আরও পড়ুন
gold

দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে এবং এটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

আরটিভি/এসকে