images

অর্থনীতি

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ বৃহস্পতিবার

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৪:২৭ পিএম

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল)। ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা।

সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ নামে এই বন্ড পরিচালনা করে সরকার। যেকোনো সময় কেনা ও ভাঙানো যায় এটি। 

আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’।

এতে প্রথম পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ীদেরকে দেওয়া হয় তিন লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার বিজয়ীরা এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ীরা ৫০ হাজার টাকা করে পান। আর পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেওয়া হয় ১০ হাজার টাকা করে। 

প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

আরও পড়ুন
dollers

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত। আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।

উল্লেখ্য, বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর তারিখে ড্র অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে। নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা কোনো সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

আরটিভি/এসএইচএম