images

অর্থনীতি

বিশ্ববাজারে আকরিক লোহার দামে বড় লাফ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৫:০৮ পিএম

চীনের কারখানা কার্যক্রমের ইতিবাচক তথ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঙ্গিতের ওপর ভর করে বিশ্ববাজারে আকরিক লোহার দাম বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টানা দ্বিতীয় দিনের মতো চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে আকরিক লোহার দাম ঊর্ধ্বমুখী ছিল। খবর বিজনেস রেকর্ডার।

বৃহস্পতিবার চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া সেপ্টেম্বরের আকরিক লোহার চুক্তির দর ০.৫১ শতাংশ বেড়ে টনপ্রতি ৭৮৭.৫ ইউয়ান বা ১১৫.১৫ ডলারে লেনদেন হয়েছে। চলতি সপ্তাহে চুক্তিটির দাম ০.১৯ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন
SONA_20260304_101854251

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম, ভরি কত?

সিঙ্গাপুর এক্সচেঞ্জে জুনের বেঞ্চমার্ক আকরিক লোহার দাম ০.০৬ শতাংশ কমে টনপ্রতি ১০৬.৩৫ ডলারে দাঁড়িয়েছে। তবে চলতি সপ্তাহে এর দাম ০.৩৭ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, আসন্ন মে দিবসের ছুটির কারণে ১ থেকে ৫ মে পর্যন্ত চীনের বাজারগুলো বন্ধ থাকবে।

সম্প্রতি প্রকাশিত সরকারি জরিপ অনুযায়ী, এপ্রিলে টানা দ্বিতীয় মাসের মতো চীনের কারখানা কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক ধাক্কা সত্ত্বেও দেশটির প্রবৃদ্ধির গতি অব্যাহত রয়েছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস)-এর তথ্যমতে, চীনের অফিশিয়াল ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) মার্চের ৫০.৪ থেকে সামান্য কমে ৫০.৩-এ দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথম ত্রৈমাসিকের প্রত্যাশার চেয়ে ভালো প্রবৃদ্ধির পর চীনের অর্থনীতির এই স্থিতিশীলতা আশার আলো দেখালেও, দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতির কারণে বাহ্যিক চাহিদা কমে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। 

চীনের বৃহত্তম তালিকাভুক্ত ইস্পাত উৎপাদক বাওশান আয়রন অ্যান্ড স্টিল কোং (বাওস্টিম) বুধবার তাদের প্রথম ত্রৈমাসিকের নিট মুনাফায় ৮.৬ শতাংশ পতনের কথা জানিয়েছে। ইরান যুদ্ধের কারণে কাঁচামালের খরচ বৃদ্ধিই এই মুনাফা হ্রাসের মূল কারণ। 

রাষ্ট্রায়ত্ত চায়না বাওউ স্টিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাওস্টিলের মতে, প্রথম ত্রৈমাসিকে ইস্পাতের দাম ৪.৪ শতাংশ কমেছে, অথচ আকরিক লোহার দাম ৩.২ শতাংশ বেড়ে যাওয়ায় তাদের মুনাফার মার্জিন সংকুচিত হয়েছে।

তবে দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে ইস্পাত তৈরির অন্যান্য উপকরণের দাম বেড়েছে। এর মধ্যে কোকিং কয়লার দাম ০.৯১ শতাংশ এবং কোকের দাম ০.৬৯ শতাংশ বেড়েছে। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জের বেশিরভাগ ইস্পাত বেঞ্চমার্কেরও দাম ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে রিবার ০.৫৭ শতাংশ, হট-রোল্ড কয়েল ০.৫৯ শতাংশ এবং স্টেইনলেস স্টিল ০.৯৭ শতাংশ বেড়েছে; তবে ওয়্যার রড ১.০১ শতাংশ কমেছে।

আরটিভি/এমআই