images

অর্থনীতি / করপোরেট কর্নার

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

শনিবার, ০২ মে ২০২৬ , ০৪:০০ পিএম

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি বাংলাদেশ পিএলসি) ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি ২০২৫ অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনলাইনে অনুষ্ঠিত এ সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের পাশাপাশি সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগের বিষয়েও সম্মতি দেওয়া হয়। এ ছাড়া পরিচালনা পর্ষদের নির্বাচন এবং প্রতিষ্ঠানের ২০২৫ সালের আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশ পিএলসির বোর্ড চেয়ারম্যান ওয়াইল সাবরা।

আরও পড়ুন
Wbank

ইরান যুদ্ধ, বিশ্ববাজারে পণ্যমূল্য ১৬% বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর মিলিয়ে জাতীয় রাজস্ব খাতে মোট ৩৯ হাজার ১৪৪ কোটি টাকা অবদান রেখেছে বিএটি বাংলাদেশ পিএলসি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ করদাতাদের মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, প্রফেসর ড. মেলিতা মেহজাবিন এবং রূপালী হক চৌধুরী। 

এ ছাড়া অনির্বাহী পরিচালক ড. জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র  দেবনাথ, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো টোসো ক্যানেপা উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন।

আরটিভি/আইএম