images

অর্থনীতি

দেশে আজ সোনার ভরি কত

রোববার, ০৩ মে ২০২৬ , ০৮:৫৪ এএম

দেশের বাজারে সোনার দাম চার দফা কমার পর এবার বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রবিবার (৩ মে) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায় বিক্রি হবে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।

আরও পড়ুন
uikj

বিশ্বজুড়ে সোনার দাম নিয়ে নতুন পূর্বাভাস

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এতে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৯ হাজার ৮৫৬ টাকা।

আরটিভি/এসএস