images

অর্থনীতি

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

সোমবার, ১১ মে ২০২৬ , ০৯:৫৬ এএম

দেশের বাজারে সোনা ও রুপার নতুন দর জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত কয়েক দিনের অস্থিরতার পর সোমবার (১১ মে) পর্যন্ত নির্ধারিত দামই বহাল রয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।

অন্যান্য ক্যারেটের সোনার দাম হলো, ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

অন্যদিকে রুপার বাজারদরও অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম, ২২ ক্যারেট: ৫ হাজার ৭৭৪ টাকা,২১ ক্যারেট: ৫ হাজার ৫৪০ টাকা,১৮ ক্যারেট: ৪ হাজার ৭২৪ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৫৫৮ টাকা। 

বাজুস জানিয়েছে, গত ৭ মে সর্বশেষ সোনা ও রুপার দাম সমন্বয় করা হয় এবং আজ পর্যন্ত সেই দরই কার্যকর রয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে ৩৫ বার বৃদ্ধি এবং ২৮ বার হ্রাস। অন্যদিকে রুপার দাম ৩৮ বার সমন্বয় হয়েছে, যার মধ্যে ২১ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে।

আরটিভি/এসকে