images

অর্থনীতি

পুঁজিবাজার শক্তিশালী করতে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১২:০৫ পিএম

পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। একইসঙ্গে বিনিয়োগ বরাদ্দেও কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না বলে তিনি জানান।

আরও পড়ুন
Web-Image5

কাঁচা পাট রপ্তানিতে সরকারি রাজস্ব ফি পুনর্নির্ধারণ

তার ভাষায়, এটি সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীরও সুস্পষ্ট সিদ্ধান্ত। আর্থিক খাতকে সম্পূর্ণ স্বাধীনভাবে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, পুঁজিবাজার ও বিনিয়োগ খাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত।


আরটিভি/জেএমএ