images

অর্থনীতি

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

বুধবার, ১৩ মে ২০২৬ , ১১:৩৬ এএম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ মে) থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

গত বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এতে জানানো হয়, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও পিওর সিলভারের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন দর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হলো, ২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। 

এর আগে গত ৬ মে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। বর্তমানে প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে,  ২২ ক্যারেট: ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৭২৪ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৫৫৮ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে।

অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৮ বার। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।

আরটিভি/এসকে