images

অর্থনীতি

১২ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৭০১ কোটি টাকা

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৯:১৩ পিএম

চলতি বছরেও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মে মাসে প্রথম ১২ দিনে দেশে ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৯ হাজার ৭০১ কোটি ৩৭ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

বুধবার (১৩ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
BB

বিদেশ ভ্রমণ নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১২ এপ্রিল) প্রবাসী আয় এসেছে দুই হাজার কোটি ৩৭ লাখ টাকা। গত বছরের মে মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪১ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১২ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৯৩ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৫৬৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ।

আরটিভি/এমএম