images

অর্থনীতি

দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৯:০৫ এএম

গত বৃহস্পতিবার সবশেষ সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

শুক্রবার (১৫ মে) সেই দামেই দেশে বিক্রি হবে সোনা।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হলো, ২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। 

আরও পড়ুন
522222222222222222222

বিদেশি বিনিয়োগে উর্ধ্বগতি, এক বছরেই বেড়েছে ৩৯ শতাংশ

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও পিওর সিলভারের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য নির্ধারণ করা হয়েছে। 

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। বর্তমানে প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে,  ২২ ক্যারেট: ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৭২৪ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৫৫৮ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৮ বার। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।

আরটিভি/ এসআর