images

অর্থনীতি

দাম বাড়ল ফার্নেস অয়েলের

সোমবার, ১৮ মে ২০২৬ , ০৭:১১ পিএম

দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

আরও পড়ুন
Web-Image---Copy

৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট পাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে গত ১২ এপ্রিল লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

আরটিভি/এমএইচজে