images

অর্থনীতি / শিক্ষা

আসন্ন বাজেটে শিক্ষায় থাকছে বিশাল বরাদ্দ 

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৫:০৪ পিএম

ক্ষমতা গ্রহণের পর নিজেদের প্রথম বাজেট প্রণয়ন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এই বাজেট তৈরি করছে বিএনপি সরকার। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা। আকারের দিক থেকে এটিই হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। আর ঐতিহাসিক এ বাজেটে বিশাল বরাদ্দ থাকছে শিক্ষা খাতে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

তিনি বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে— টাকার অঙ্কে যা প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। তবে, এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল মন্ত্রণালয়। সেই চাওয়া অনুযায়ী ২ শতাংশ বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
ps_20260531_204502771

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন শঙ্কা!

প্রধানমন্ত্রী শিক্ষার খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ২০২২ সালের পর থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া বন্ধ রয়েছে। এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তসরুপ (আত্মসাৎ) করা হয়েছে। তবে, এ ভাতা চালু করতে ২ হাজার কোটি টাকার একটি ‘থোক বরাদ্দ’ পাওয়া গেছে। মাস খানেকের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। 

আরটিভি/এসএইচএম