বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৩:০১ পিএম
অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও টেকসই করতে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সরকার ‘থ্রি-আর’ কৌশল উন্মোচন করতে যাচ্ছে।
এই কৌশলের মধ্যে রয়েছে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। তিন ধাপে এই কৌশল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
প্রথম ধাপ:
অর্থনৈতিক পুনরুদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট এবং এটি এক বছরের মধ্যে বাস্তবায়িত হবে।
দ্বিতীয় ধাপ:
অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের এক থেকে তিন বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে।
তৃতীয় ধাপ:
সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ। পাঁচ বছর ধরে এটি বাস্তবায়নের মাধ্যমে ২০৩০-৩১ সালের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি গতি ফিরে পেয়েছে এবং ৪ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৩.৪৯ শতাংশ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ৩ শতাংশের নিচে প্রবৃদ্ধির পূর্বাভাসকে ভুল প্রমাণ করে অর্থনীতিতে এই গতি ফিরে এসেছে।
বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই থ্রি-আর কৌশল ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
আরটিভি/এমএম