images

অর্থনীতি

জেনে নিন ব্যাংক হিসাব খোলায় নতুন নিয়ম 

সোমবার, ১৫ জুন ২০২৬ , ১১:৪৩ এএম

২০২৬- ২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। তবে শিক্ষার্থী এবং নির্দিষ্ট কিছু শ্রেণির হিসাবধারীদের এই শর্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, স্টুডেন্ট অ্যাকাউন্ট, নো-ফ্রিলস অ্যাকাউন্ট (স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিতদের জন্য সহজ শর্তে খোলা হিসাব) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গেজেটের মাধ্যমে টিআইএন বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। এসব ব্যতীত সব গ্রাহককে নতুন ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দাখিল করতে হবে।

এছাড়া কর ফাঁকি রোধ ও রাজস্ব আহরণ বাড়াতে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন ব্যবস্থা চালুর মাধ্যমে এনবিআরের জাতীয় তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক, বিদ্যুৎ, গ্যাস ও পানি সেবা, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের ডাটাবেজের সঙ্গে যুক্ত করা হবে।

প্রস্তাবিত বাজেটটি বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আরটিভি/এসকে