images

অর্থনীতি

দাম বাড়ার পর দেশের বাজারে আজ সোনার ভরি কত? 

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ০৮:৩১ এএম

টানা দুই দফা কমানোর পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবারের দফায় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকরের পর আজ শুক্রবারও (৩ জুলাই) এই বর্ধিত রেটেই বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি।   

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, সবশেষ গত ৩০ জুন সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা ঠিক করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার আগ পর্যন্ত দেশের বাজারে এ রেটেই বেচাকেনা হচ্ছিল মূল্যবান হলুদ ধাতুটি। 

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৮৫ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪২ দফা, আর কমানো হয়েছে ৪২ দফা এবং ভ্যাট সমন্বয় করা হয়েছে এক দফা।

আরটিভি/এসএইচএম