বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১১:৫৬ এএম
দেশের অন্যতম উদ্ভাবনী আইসক্রীম ব্র্যান্ড পোলার তার দৃঢ় অবস্থানকে আরো সমৃদ্ধ করতে বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম স্বাদের নতুন দুটি ভ্যারিয়েন্ট রোবাস্তো পিস্তা কুনাফা ও চকোলেট ফিনেস্তা। পোলার আইসক্রীম প্রতিশ্রুতিবদ্ধ দেশের মানুষকে বিশ^মানের জনপ্রিয় স্বাদের সাথে পরিচয় করিয়ে দিতে। প্রতিশ্রুতির সেই মাইলফলক স্পর্শ করতে পোলার আইসক্রীম বাজার এনেছে দুবাইয়ের স্টাইলের বিখ্যাত রোবাস্তো পিস্তা কুনাফা।
বিশ^ব্যাপী জনপ্রিয় দুবাই চকোলেট টেন্ড্রের রোবাস্তো পিস্তা কুনাফায় রিচ চকোলেট কোটিংয়ের আবরণে ক্রিমি পিস্তাচিও এবং ক্রিসপি কুনাফার টেক্সচার ভোক্তাকে নিয়ে যাবে অসাধারণ স্বাদের এক ভিন্ন জগতে। আর ১ লিটার টাবের চকোলেট ফিনেস্তা আইসক্রীম, চকোলেট লাভারদের মোহিত করবে চকোলেট ডাস্টের লেয়ার, রিচ চকোলেট ও প্রিমিয়াম কোয়ালিটির চকোলেট ক্রাম্বলে।
ঢাকার গুলশানে জমকালো এক অনুষ্ঠানে এই দুই নতুন ভ্যারিয়েন্টের শুভসূচনা ঘোষিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার আইসক্রীম-এর চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস এন্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর এন্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি এন্ড প্রোজেক্ট মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।
আরটিভি/এসকে