images

অর্থনীতি

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৮:৪৮ এএম

দেশের বাজারে সবশেষ সমন্বয় করা কম দামে মঙ্গলবার (২১ জুলাই) বিক্রি হচ্ছে সোনা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর রয়েছে।

গত ১৪ জুলাই সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়।

আজকের সোনার দাম (ভ্যাটসহ প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা,১৮ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। সবশেষ সমন্বয়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

আরও পড়ুন
2

বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই দামই কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। এছাড়া সোনা ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে, ১৩ জুলাইও সোনার দাম কমানো হয়েছিল। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ৯১ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম হলো, ২২ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট: ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট: ৩ হাজার ৭৯১ টাকা, সনাতন পদ্ধতি: ২ হাজার ৮৫৮ টাকা। 

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে।

আরটিভি/এমএ