images

অর্থনীতি

২০ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার ৮২১ কোটি টাকা

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৬:৪০ এএম

চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৮২১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
Lcopy

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির 

আরিফ হোসেনের দেওয়া তথ্যমতে, সোমবার (২০ জুলাই) প্রবাসী আয় এসেছে ৯২২ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ১০ শতাংশ।

আরটিভি/এমএম