images

অর্থনীতি

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০২:৪১ এএম

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ২৯ হাজার ৯৭৫ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, রোববার (২৬ জুলাই) প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৯৭ কোটি ৪০ লাখ টাকা। 

আরও পড়ুন
Web-Image---Copy

সাড়ে ৫ বছর পর হিলি বন্দর দিয়ে পাথর আমদানি শুরু

গত বছরের জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৩ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ১০ শতাংশ।