সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৮:৩৩ এএম
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে সোমবার (৩ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা।দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম।
শুক্রবার (৩১ জুলাই) বাজুস ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।
এর আগে ২৮ জুলাই ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সমন্বয়ে সেই দাম আবারও বেড়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৯৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
আরটিভি/এসকে