images

অর্থনীতি

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৯:৩৯ এএম

সদ্যবিদায়ী জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

আরও পড়ুন
Web-Image

ম্যানমেড ফাইবার পোশাকে ‘বড় সম্ভাবনা’ বাংলাদেশের

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এই তথ্যে আরও জানা যায়, মাসের শেষ দুই দিন অর্থাৎ ৩০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেশে ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
 
আরটিভি/এমএম