images

অর্থনীতি

ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ নিয়ে নতুন তথ্য

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৬:৪৭ পিএম

দেশে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ডিবিএল গ্রুপ তাদের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে বলে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত এ তথ্য সঠিক নয় বলে দাবি করা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) ডিবিএল গ্রুপের শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিলস পিএলসির কোম্পানি সচিব মো. শাহ আলম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকটে ডিবিএল গ্রুপের সবগুলো পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে, সেটি সঠিক নয়। আমাদের সবগুলো পোশাক কারখানা সচল রয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

সাড়ে ৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম বহুমুখী শিল্পগোষ্ঠী। যার কার্যক্রম পোশাক, বস্ত্র, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ঔষধশিল্প, ড্রেজিং, খুচরা ব্যবসা এবং ডিজিটাল রূপান্তর সেবা পর্যন্ত বিস্তৃত। এই গ্রুপের ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি।

এর আগে, বিভিন্ন গণমাধ্যমে ডিবিএল গ্রুপের বরাতে জানানো হয়, গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণায় ২৫ হাজার শ্রমিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

মতিন স্পিনিং মিলস পিএলসির দাবি অনুযায়ী তথ্যটি সঠিক না হওয়ায় প্রতিবেদনটিতে সংশোধনী আনা হয়েছে।

আরটিভি/ এসকেডি