বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৮:৪৩ এএম
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয় এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এটি বহাল থাকবে।
বর্তমানে (৫ আগস্ট) কার্যকর থাকা দাম অনুযায়ী, ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গয়নার নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
আরটিভি/এসকে