images

অর্থনীতি / স্বাস্থ্য / করপোরেট কর্নার

বিদ্যানন্দ ফাউন্ডেশন ও এসএমসি এন্টারপ্রাইজ লিঃ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বুধবার, ২৫ মার্চ ২০২০ , ০৪:১১ পিএম

বিদ্যানন্দ ফাউন্ডেশন ও এসএমসি এন্টারপ্রাইজ লিঃ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

দেশের বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের চলমান "এক টাকায় আহার" কার্যক্রমের সহায়তায় এগিয়ে এলো এসএমসি এন্টারপ্রাইজ লিঃ।

অতি সম্প্রতি, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে এসএমসি এন্টারপ্রাইজ লিঃ এর ওরস্যালাইন-এন, টেস্ট মি ইনস্ট্যান্ট সফ্ট ড্রিংক পাউডার ও এসএমসি পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজ লিঃ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
বিদ্যানন্দ - Bidyanondo। 
বিজ্ঞপ্তি।
জিএ