images

দেশজুড়ে / অর্থনীতি

ঈদে চট্টগ্রামের বড় শপিংমলগুলো বন্ধ রাখবেন ব্যবসায়ীরা

শুক্রবার, ০৮ মে ২০২০ , ১০:০২ পিএম

সারা দেশের মতো চট্টগ্রামেও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এর মাঝেই আগামী ১০ মে থেকে শপিংমলগুলো খুলে দেয়ার সিদ্ধান্তে আতঙ্ক চেপে বসেছিল নগরবাসীর মনে। তবে চট্টগ্রামের ব্যবসায়ীরা নগরের প্রায় সব বড় শপিংমল ও দোকান মালিক সমিতি রোজায় তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে একমত হয়েছেন। তারা বলছেন, ‘আগে জীবন পরে জীবিকা।’

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুরোনো ও ঐতিহ্যবাহী মিমি শপিং সেন্টার মালিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা অনেক ভেবেছি, দোকানের মালিকদের সঙ্গেও কথা বলেছি। জানি তারা ভালো নেই, দুই মাসের বেশি সময় ধরে মার্কেট বন্ধ। কিন্তু আমাদের বাস্তবতা মেনে সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা যদি ১০ মে মার্কেট খুলি, তারপর কয়দিন খোলা রাখতে পারব— সেটাই প্রশ্ন। যতই বলা হোক না কেন, ঈদ-বাজারে কোনোভাবেই সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হবে না। শুরুতেই দোকানিরা করোনায় আক্রান্ত হয়ে যাবেন। পরে তারাই ক্রেতাদের সংস্পর্শে এসে পুরো চট্টগ্রাম শহরে রোগটা ছড়িয়ে দেবেন। তাই আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। জীবন বাঁচলেই জীবিকা। আমি না বাঁচলে, পরিবার না বাঁচলে, সে টাকা খাবে কে?’

তিনি আরও বলেন, নগরের বেশির ভাগ শপিং সেন্টার ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতিগুলো। শুক্রবার বিকেলে নগরের বিভিন্ন শপিং সেন্টারের দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি সূত্রে জানা গেছে, চট্টগ্রামের যে বড় শপিংমলগুলো না খোলার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হচ্ছে- সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা, খুলশী কনকর্ড টাউন সেন্টার।
পি