images

ব্যাংক-বীমা

আরও ১৪৯ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৮:৪৯ পিএম

১৬টি ব্যাংকের কাছ থেকে আরও ১৪৯ মিলিয়ন বা ১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ২৫ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ২৯ পয়সা।
 
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৬৬ কোটি ৩০ লাখ বা ২.৬৬ বিলিয়ন ডলার। 

আরটিভি/এএ