images

করপোরেট কর্নার

কোহিনূর কেমিকেলের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫৭ পিএম

দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিকেল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। 

আরও পড়ুন
Web-Image---Copy

ভারতের কসমোপ্রফ প্রদর্শনীতে রিমার্কের স্টলে উপচেপড়া ভিড়

সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মো. কামরুজ্জামান, এবং সিএফও মোহা. শামীম কবির।

সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। 

এ ছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়।

আরটিভি/এফএ