images

করপোরেট কর্নার

বিক্রেতা বন্ধুদের জন্য রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুরু

শনিবার, ১৩ জুন ২০২৬ , ১০:৩৮ পিএম

দেশের শীর্ষ স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড বিক্রেতা বন্ধুদের জন্য ব্যতিক্রমধর্মী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন (আপনজন-০১) চালু করেছে। ৩ জুন থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যেকোনো প্রান্তের তালিকাভুক্ত রিটেইলার বা বিক্রেতা বন্ধু ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য ক্রয় করলেই ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাবেন। এর আওতায় সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ উপহার, তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ রয়েছে। পাশাপাশি থাকছে কোটি টাকারও বেশি মূল্যের উপহার।

রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, ব্যবসায়িক অংশীদারদের সাফল্যকে রিমার্ক সবসময় নিজেদের সাফল্য হিসেবে বিবেচনা করে। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন বিক্রয় কার্যক্রমের পাশাপাশি বিক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি উদ্যোগ। তাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
gold_20260606_084255399_20260610_083217256

দেশে সোনার দামে বড় লাফ

রিমার্কের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, দেশের বাজারে রিমার্কের ধারাবাহিক অগ্রযাত্রায় বিক্রেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্যাম্পেইন তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক গতি আনবে বলে আমরা আশা করছি।

প্রতিষ্ঠানটি জানায়, সম্পূর্ণ ডিজিটাল ও কম্পিউটারাইজড পদ্ধতিতে স্বচ্ছতার সঙ্গে ক্যাম্পেইনের বিজয়ী নির্বাচন করা হবে। অংশগ্রহণের জন্য রিটেইলারদের রিমার্কের ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ডিএমএস) নিবন্ধিত থাকতে হবে এবং ন্যূনতম ২ হাজার টাকার পণ্যের নেট ডেলিভারি গ্রহণের পাশাপাশি একই দিনে মূল্য পরিশোধ করতে হবে।

বর্তমানে রিমার্ক ৪১টি ব্র্যান্ডের ১ হাজার ১৩০টির বেশি পণ্য নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ ছাড়াও প্রতিষ্ঠানটির পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

রিমার্ক বিশ্বমানের পণ্য উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিএসটিআই (BSTI) কর্তৃক ‘হালাল’ (Halal) ও সিজিএমপি (CGMP) সার্টিফিকেশন অর্জন করেছে। এ ছাড়া, ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক মর্যাদাপূর্ণ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ (Green Factory Award) লাভ করে, যা প্রতিষ্ঠানটির সাসটেইনেবল ও দায়িত্বশীল শিল্পায়নের প্রতি প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তোলে। 

ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ বা ভেরিফিকেশনের জন্য সম্মানিত রিটেইলার ও গ্রাহকগণ নির্ধারিত কল সেন্টার নম্বর +৮৮০৯৬৭৮০৭১০৭১-এ যোগাযোগ করতে পারবেন। রিমার্ক কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই এই ক্যাম্পেইন পরিবর্তন, পরিবর্ধন, স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। 

আরটিভি/ এসকেডি