images

করপোরেট কর্নার

বিশ্বকাপ উন্মাদনায় ডানো ডেইলি পুষ্টির ফ্যান প্যাক

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৭:২৯ পিএম

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে চায়ের আড্ডায় নতুন মাত্রা যোগ করতে বাজারে এসেছে ‘আরলা ডানো ডেইলি পুষ্টি’ বিশেষ ফ্যান প্যাক। 

দেশের অন্যতম জনপ্রিয় গুঁড়ো দুধের ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরে পুষ্টিগুণ, সহজলভ্যতা এবং প্রতিদিনের দুধ চা–এর নির্ভরযোগ্য সমাধান হিসেবে ভোক্তাদের আস্থা অর্জন করে আসছে। প্রতিদিনের চাহিদা পূরণে ব্র্যান্ডটির ১০ টাকার ছোট প্যাকেটও ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন
00368000

বিক্রেতা বন্ধুদের জন্য রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুরু

বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে চলা উৎসবমুখর পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে এবার ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ব্র্যান্ডটি। লিমিটেড এডিশন এই ফ্যান প্যাকে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স—এই চার জনপ্রিয় জাতীয় দলের পতাকা-অনুপ্রাণিত ডিজাইন যুক্ত করা হয়েছে। এতে ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দলকে সমর্থন জানানোর পাশাপাশি চায়ের আড্ডাকেও আরও রঙিন করে তুলতে পারবেন।

পরিচালনাকারীরা বলেছেন, বিশ্বকাপের এই সময়ে সাধারণ চায়ের অভ্যাসেও ফুটবলের উচ্ছ্বাস যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফলে এখন চায়ের কাপেও মিশে যাচ্ছে বিশ্বকাপের আবেগ ও উৎসবের আমেজ।

আরটিভি/ এসকেডি