images

করপোরেট কর্নার

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৬:২৭ পিএম

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির ২০২৬-২০২৭ সেবাবর্ষের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন সালমা আদিল এমজেএফ। এ উপলক্ষে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ, ডিস্ট্রিক্ট গভর্নর টিম এবং মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসনকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (২৫ জুলাই) চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২০২৬ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামী আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল এমজেএফের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন শওকত চৌধুরী এমজেএফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু পিএমজেএফ।

আরও পড়ুন
Web-Image

‘সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে’

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ।

এ সময় সাবেক জেলা গভর্নরদের মধ্যে বক্তব্য দেন লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ এবং লায়ন এস এম সামসুদ্দিন এমজেএফ।

বক্তারা লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, নতুন প্রেসিডেন্ট সালমা আদিলের নেতৃত্বে ক্লাবের মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সমাজসেবায় নতুন মাত্রা যোগ করবে।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল এমজেএফ বলেন, মানবসেবা, নেতৃত্বের উৎকর্ষ, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করে তোলাই হবে তাঁর অগ্রাধিকার। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর, টেকসই ও সময়োপযোগী সেবামূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে লিও ক্লাব অব গোল্ডেন সিটির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরটিভি/এসআর