images

প্রবাস / অন্যান্য / আন্তর্জাতিক / এডিটর'স চয়েস / যুক্তরাষ্ট্র

আমেরিকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বাংলাদেশি তরুণী নিহত [ভিডিও]

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ , ০৭:৫৯ এএম

স্বপ্ন ছিলো বাবার মতো বৈমানিক হবে । তাই আমেরিকান ফ্লাইং একাডেমিতে ভর্তিও হয়েছিল বাংলাদেশি মেয়ে সায়রা নূর লামিসা (২০)। কিন্তু বাবার মতো বৈমানিক হবার আগেই প্রশিক্ষণের সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেলেন সায়রা।  

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গেলো রোববার বিকেলে প্রত্যন্ত এক পাহাড়ি এলাকায় চার আসনের সেসনা-১৭২ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। এ দুর্ঘটনায় ভাগ্যক্রমে উড়োজাহাজে থাকা অপর  ‍দু’জন যাত্রী বেচে যান। তাদের আহতাবস্থায় উদ্ধার করেছে ক্যালিফোর্নিয়ার দমকল বাহিনী।

সানডিয়াগোর শেরিফ কার্যালয়ের সার্জেন্ট অ্যান্ড্রু মউয়িনসের বরাতে ফক্সফাইভ জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে এল কাজন এলাকার গিলেসপি ফিল্ড বিমানবন্দর থেকে বিমানটি উড়ে। বিমানটিতে দুই প্রশিক্ষকের সঙ্গে পর্যবেক্ষণমূলক উড্ডয়নে গিয়েছিলেন সায়রা। বিমানটি উড্ডয়নের পরপরই বেশ উপরে উঠে যায়। পরে রামোনার পাহাড় এলাকায় বিধ্বস্ত হয়।

এ দুর্ঘটনায় সায়রা মারা গেলেও ওই দু’জন প্রাণে বেঁচে যান। তারা বিধ্বস্ত উড়োজাহাজ থেকে বের হয়ে মুঠোফোনে দুর্ঘটনায় পড়ার খবর জানিয়ে দমকলের কাছে সাহায্যের আবেদন জানান। পরে দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর সায়রার মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায় নিহতের বাবা বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন জাকির হোসেন। ঢাকার উত্তরায় থাকেন তারা। উচ্চমাধ্যমিক শেষ করে বৈমানিক হতে যুক্তরাষ্ট্রে যান সায়রা। পরে আমেরিকান ফ্লাইং একাডেমিতে ভর্তি হন তিনি।

ওয়াই/এসএস