images

ক্যাম্পাস / শিক্ষা

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ , ১১:২০ পিএম

ইউসিবি পাবলিক পার্লামেন্টের আয়োজনে এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)। বিতর্কের বিষয় ছিল 'এ সংসদ মনে করে, গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে'।

শনিবার (১৩ নভেম্বর) সাড়ে ১১ টায় এটিএন বাংলার পর্দায় শুরু হয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে শেষ হয়।

এ বিতর্কে সরকার দলে ছিলো প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি দীপ্তব্রত দাস, সাদিয়া আফরিন দীপা, আল নাইম, জান্নাতুল ফেরদৌস ও মো. হাবিবুর রহমান। 

বিজয়ের পর কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি দীপ্তব্রত দাস অনুভূতি ব্যক্ত করে আরটিভি নিউজকে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির জন্য আজকের এই জাতীয় বিতর্কের মঞ্চে জয়টা অনেক বেশি প্রয়োজন ছিলো। আমরা পেরেছি বিজয় ছিনিয়ে আনতে এবং আমি আশা করি আমাদের এই অর্জনের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আমরা গর্বিত করে যাবো।

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয় বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেলিভিশন জাতীয় বিতর্কে অংশগ্রহণ করে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে।

এমআই