মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৬:১১ পিএম
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামীকাল জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনে বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে, গত ২৮ ডিসেম্বর প্রায় দেড় যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
আরটিভি/এসআর