images

শিক্ষা

১১ মার্চ থেকে শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ

রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ০৭:৫৯ পিএম

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা করেছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১১ মার্চ থেকে শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। রোববার(৪ জানুয়ারি) বোর্ড কর্তৃপক্ষ এক জরুরি আদেশের মাধ্যমে এই নতুন সময়সূচির কথা নিশ্চিত করেছে। 

আরও পড়ুন
job

সপ্তম গণবিজ্ঞপ্তি, চাকরী প্রত্যাশীদের জন্য বড় সুখবর

নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ১০ মার্চের মধ্যে এইচএসসি নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। এর আগে ফরম পূরণের তারিখ ১ মার্চ এবং নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা ২৬ ফেব্রুয়ারি নির্ধারিত ছিল। বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়টি অত্যন্ত জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং পূর্ণাঙ্গ নিয়মাবলি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এআর