images

শিক্ষা

এপ্রিলে হবে স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা 

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩০ পিএম

গত বছরের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০ শতাংশ এবং বেসরকারিতে ২০ শতাংশ বৃত্তি দেওয়া হবে।

আরও পড়ুন
MILON

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

মামলা-সংক্রান্ত কারণে গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়নি বলেও জানান মন্ত্রী।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, এপ্রিলে কোরবানি ঈদের আগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরেরটি কি ডিসেম্বরে হবে-জানতে চাইলে তিনি বলেন, এটা আগে নেই, তারপর।

আরটিভি/এমএইচজে