images

শিক্ষা

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০৮:০৪ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এসিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

আরও পড়ুন
Web-Image

সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

তিনি বলেন, মঙ্গলবার (১০ মার্চ) থেকে সরাসরি-বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা আজও চলেছে। এরইমধ্যে কাল থেকে মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষাও বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হলো।

আরটিভি/এমএ