ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম
ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাস ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, অনলাইনের সঙ্গে এবার অফলাইন ক্লাসের মিশেলে সমন্বিত এক পদ্ধতি (ব্লেন্ডেড) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, একযোগে সব স্কুলে নয়; বরং সক্ষমতা বিবেচনায় নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে পরীক্ষামূলকভাবে এই যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেইসঙ্গে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক এই ব্লেন্ডেড পদ্ধতি শুরু হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাস হবে।

মন্ত্রী বলেন, শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করতে সক্ষম, সেখানেই তা চালু হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘নৈরাজ্যকে না’ স্লোগানে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জবি উপাচার্যের
ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। 
‘নৈরাজ্যকে না’ স্লোগানে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জবি উপাচার্যের
বিজ্ঞানচর্চায় স্কুলশিক্ষার্থীদের আগ্রহী করতে যবিপ্রবিতে ব্যতিক্রমী উদ্যোগ
স্কুলশিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও রাসায়নিক প্রকৌশল বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই (আমেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স)। 
বিজ্ঞানচর্চায় স্কুলশিক্ষার্থীদের আগ্রহী করতে যবিপ্রবিতে ব্যতিক্রমী উদ্যোগ
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে র‍্যালি 
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) পরিবার। 
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে র‍্যালি 
ইংরেজি অ্যাকাডেমিয়ায় চমক / যুক্তরাজ্যে বাংলাদেশি দুই অধ্যাপকের গবেষণাভিত্তিক ডিজাইন নিবন্ধন
বাংলাদেশের ইংরেজি একাডেমিয়ায় গবেষণার গতানুগতিক ধারাকে ছাড়িয়ে এক নতুন দিগন্তের সূচনা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগ।
যুক্তরাজ্যে বাংলাদেশি দুই অধ্যাপকের গবেষণাভিত্তিক ডিজাইন নিবন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তীর অনুষ্ঠানে মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতি
আরও পড়ুন
২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল
‎ জবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস
ভিকারুননিসার স্কুল শাখায় অনলাইন ক্লাস শুরুর তারিখ ঘোষণা
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস